পোশাকশ্রমিকদের বিক্ষোভে সাবেক এমপি-প্রতিমন্ত্রীসহ কিছু শিল্পমালিক জড়িত: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবাদ থেকে
পোশাকশিল্পে চলমান অসন্তোষ ও অস্থিতিশীলতা সৃষ্টির নেপথ্যে কতিপয় পোশাক কারখানার মালিক, সাবেক সংসদ সদস্য এবং সাবেক এক প্রতিমন্ত্রীর জড়িত থাকার অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (২ নভেম্বর) সকালে সচিবালয়ে পোশাকশিল্প মালিকদের শীর্ষ দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ-র প্রতিনিধিদলের সঙ্গে এক জরুরি বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শ্রমিক আন্দোলনের নামে দেশ ও শিল্পবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিগত ফ্যাসিবাদী সরকারের সমর্থিত কিছু গোষ্ঠী নিরীহ শ্রমিকদের ঢাল হিসেবে ব্যবহার করে অসন্তোষ উসকে দিচ্ছে। এমনকি কিছু পোশাক মালিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে কারখানা বন্ধ রেখে বিশৃঙ্খলা বাড়াচ্ছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে বিজিএমইএ ও বিকেএমইএ নেতাদের কাছ থেকে অভিযুক্ত কারখানা মালিক, শ্রমিকনেতা ও উসকানিদাতা সংগঠনগুলোর তালিকা চেয়ে পাঠিয়েছে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗