লেগুনায় অস্ত্রের কারবার, বায়েজিদে চালকের আসনের নিচে মিলল এলজি-কার্তুজ
Source: Suprobhat Bangladesh / Bangladesh

সংবাদ থেকে
চট্টগ্রাম নগরের বায়েজিদে দেশীয় তৈরি এলজি ও কার্তুজসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশের (পশ্চিম বিভাগ)। পুলিশের দাবি, অস্ত্র দুটি বিক্রির উদ্দেশ্যে লেগুনায় করে নিয়ে যাচ্ছিলেন তিনি। চালকের আসনের নিচে রাখা একটি ব্যাগ থেকে অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়। এ সময় তাঁর এক সহযোগী পালিয়ে যান।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. মিজানুর রহমান (৪৮)। তাঁর সহযোগী নিজাম উদ্দিনের (২৮) বাড়ি খাগড়াছড়ি সদর। তিনি বর্তমানে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামীর শেরশাহ আরিফিন বাজার এলাকায় থাকেন।
রোববার (১ নভেম্বর) বিকাল সোয়া ৫টার দিকে বায়েজিদ বোস্তামী থানার টেক্সটাইল এম. আলম গ্যাস স্টেশনের দক্ষিণ পাশে অভিযান চালায় নগর গোয়েন্দা পুলিশের পশ্চিম বিভাগের একটি দল।
Original report: Suprobhat Bangladesh
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗