শ্রমিক বিক্ষোভ আজও দুই শতাধিক কারখানা ছুটি ঘোষণা
Source: Silkcity News / Bangladesh

সংবাদ থেকে
ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরি নির্ধারণের দাবিতে আজও গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে সকাল থেকে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। একই দাবিতে আশুলিয়া, সাভার ও রাজধানীর মিরপুরেও চলছে বিক্ষোভ।
এদিকে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ করে একই দাবিতে আন্দোলন করছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। পরিস্থিতি মোকাবেলায় এসব এলাকায় আজ সোমবারও দুই শতাধিক পোশাক কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।
শিল্প পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, এসব এলাকায় সোমবার দুপুর ১২টা পর্যন্ত ২১০টির মতো পোশাক কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে গাজীপুরে ১৫০ পোশাক কারখানা ছুটি ঘোষণা করেছে সংশ্লিষ্টরা।
Original report: Silkcity News
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗