ফরিদগঞ্জে জনবল সংকটে ‘তথ্য আপা’ সেবা, ভোগান্তিতে গ্রামীণ নারীরা

সংবাদ থেকে
চাঁদপুরের ফরিদগঞ্জে তীব্র জনবল সংকট এবং অনুপযুক্ত কার্যালয়ের কারণে নারী ক্ষমতায়ন ও তথ্যপ্রযুক্তিভিত্তিক বিশেষ উদ্যোগ ‘তথ্য আপা’ প্রকল্পের কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। উপজেলার গ্রামীণ নারীদের ডিজিটাল সেবা ও আইনি সহায়তা দেওয়ার এই গুরুত্বপূর্ণ কেন্দ্রটি বর্তমানে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে।
প্রকল্প অফিস সূত্রে জানা যায়, উপজেলা পর্যায়ে তথ্য আপা প্রকল্পের মোট চারটি পদ থাকার কথা থাকলেও বর্তমানে কর্মরত আছেন মাত্র দুজন। পদগুলোর মধ্যে তথ্যসেবা কর্মকর্তা ও একজন তথ্যসেবা সহকারীর পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। বর্তমানে তথ্যসেবা সহকারী ইসরাত জাহানকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে তথ্যসেবা কর্মকর্তার কাজ সামলাতে হচ্ছে এবং অফিস সহায়ক হিসেবে কর্মরত রয়েছেন কেবল মো. জাকির হোসেন। সীমিত এই জনবল দিয়ে পুরো উপজেলার নারীদের সেবা দিতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে তাঁদের।
এদিকে কার্যালয়ের অবস্থান নিয়েও সেবাগ্রহীতাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ রয়েছে। উপজেলা সদরের জনবহুল ও সহজে যাতায়াতযোগ্য স্থান ছেড়ে কিছুটা দূরে একটি নির্মাণাধীন ভবনের পেছনের অংশে দ্বিতীয় তলায় এই কার্যালয় স্থাপন করা হয়েছে। ফলে প্রথমবারের মতো সেবা নিতে আসা গ্রামীণ নারীরা সঠিক ঠিকানার খোঁজে চরম ভোগান্তির শিকার হন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗
