6 November 2026, 11:43 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

চাঁদপুরের যুবক কনস্টেবল ফয়েজের বিরুদ্ধে ৩০ হাজার ইয়াবা লুটের অভিযোগে প্রত্যাহার

Source: Chandpur Times / Bangladesh

সংবাদ থেকে

চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদ পারভেজ গাজী রনির ভাই পুলিশ কনস্টেবল ফয়েজ আহমেদের বিরুদ্ধে ৩০ হাজার পিস ইয়াবা লুটের অভিযোগ উঠেছে। চট্টগ্রামের সাতকানিয়া থানায় কর্মরত অবস্থায় এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফয়েজসহ তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর পুলিশের পক্ষ থেকে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

অভিযুক্ত পুলিশ কনস্টেবল ফয়েজ আহমেদ চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের রাজারচর গ্রামের বাসিন্দা। তাঁর বাবা মো. ইয়াকুব গাজী ইউনিয়নের সাবেক মেম্বার এবং মা নাছিমা বেগম সাবেক মহিলা মেম্বার।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৪ অক্টোবর রাতে কক্সবাজারের চকরিয়া থেকে একটি মিনি ট্রাকে করে ৩০ হাজার পিস ইয়াবা চট্টগ্রামের দিকে নেওয়া হচ্ছিল। পথে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের একটি নির্জন সড়কে মোটরসাইকেল দিয়ে ট্রাকটির গতিরোধ করেন পুলিশ কনস্টেবল ফয়েজ আহমেদসহ কয়েকজন পুলিশ সদস্য। এ ঘটনায় সাতকানিয়া থানার এসআই মাহবুবুল ইসলাম ও কনস্টেবল মো. গাজী মহসীনের নামও উঠে এসেছে।

Original report: Chandpur Times

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending