সাজেকে আবারও সড়ক অবরোধ, খাদ্যসংকটের শঙ্কা

সংবাদ থেকে
রাঙামাটির পর্যটনকেন্দ্র সাজেকে টানা ১২ দিনের সড়ক অবরোধে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এক দিনের জন্য কর্মসূচি শিথিলের পর আজ সোমবার সকাল থেকে আবারও অবরোধ শুরু করেছেন আন্দোলনকারীরা। সড়কে গাছের গুঁড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে বিক্ষোভ করায় বন্ধ রয়েছে যান চলাচল। এতে এলাকায় খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও কার্বারি অ্যাসোসিয়েশন এই অবরোধ কর্মসূচি পালন করছে। গত ১১ দিনেও দাবিগুলোর বিষয়ে কোনো সমাধান না আসায় আন্দোলন অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে সংগঠন দুটি।
রবিবার সন্ধ্যায় ফেসবুক লাইভে এসে সাজেক গণ-অধিকার রক্ষা কমিটির সভাপতি বাবুধন চাকমা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗