8 November 2026, 13:12 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল গৃহবধূর

Source: Meherpur Pratidin / Bangladesh

সংবাদ থেকে

কুষ্টিয়ার কুমারখালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নাসিমা খাতুন (৪২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

সোমবার (২ নভেম্বর) সকালে উপজেলার সদকী ইউনিয়নের বাটিকামারা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, জমি দখলকে কেন্দ্র করে মোমিনের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জনের একটি দল নাসিমাদের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় বাধা দিতে গেলে নাসিমা খাতুন ও তাঁর পুত্রবধূর সঙ্গে তাদের বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে নাসিমা আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে পড়ে যান। পরে তাঁকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

Original report: Meherpur Pratidin

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending