ফরিদপুরে যুবকের দুই চোখ উপড়ে ফেলে গেল দুর্বৃত্তরা
Source: Sarabangla / Bangladesh

সংবাদ থেকে
ফরিদপুর: ফরিদপুর সদর উপজেলায় দেলোয়ার হোসেন (৩৫) নামে এক যুবকের দুই চোখ উপড়ে হাত-পা বেঁধে বিলের পাশে ফেলে গেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
রোববার (১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বাইটকুমারী বিলের পাশে এ ঘটনা ঘটে। আহত দেলোয়ার হোসেন ওই ইউনিয়নের মাধবপুর এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা দেলোয়ারকে ধরে বাইটকুমারী বিলের নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তার হাত-পা বেঁধে নির্যাতন চালানো হয়। একপর্যায়ে তার দুই চোখ উপড়ে ফেলে তাকে বিলের পাড়ে ফেলে রেখে যাওয়া হয়।
Original report: Sarabangla
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗