দিনে রিকশাচালক, রাতে ঝাড়ুদার হালিমা

সংবাদ থেকে
ঢাকা: হেমন্ত শুরু হলেও আবহাওয়ায় কোনো আভাস নেই। বরং, বেশ ক’দিন ধরে দুপুরে রাজধানীতে কড়া রোদ আর ভ্যাপসা গরম। আর এই রোদে ঘেমে একাকার অবস্থা। এমন সময় হঠাৎ চোখ আটকে গেল দূরের এক রিকশায়। গলির রাস্তা ধরে এগিয়ে চলেছে ব্যাটারিচালিত এক রিকশা, চালকের আসনে সালোয়ার-কামিজ পড়া মাঝবয়সী এক নারী! চোখে আত্মবিশ্বাস আর দৃঢ়তা। কিন্তু শরীরে ক্লান্তির ছাপ স্পষ্ট। কাছে গিয়ে জানা গেল, চালকের আসনে বসা নারীর নাম হালিমা বেগম (৩৯)।
হালিমার বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে। থাকেন রাজধানী ঢাকার মহাখালী সাততলা বস্তিতে। স্বামী পঙ্গু, তাদের রয়েছে চার সন্তান। এদের মধ্যে দুই মেয়ে হাফিজা হওয়ার জন্য পড়ছেন, পাশাপাশি তাদের প্রাইমারি স্কুলেও ভর্তি করিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে পরিবারে একমাত্র উপার্যক্ষম ব্যক্তি এই হালিমা বেগম। বাচ্চাদের লেখাপড়ার খরচ আর সংসার চালাতে হালিমা দিনে রিকশা চালান, আর রাতে কাজ করেন ঝাড়ুদারের।
হালিমা রাতে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী। রাতে রাস্তা ঝাড়ুর কাজ করেন তিনি। সকালে বাসায় ফিরে রান্না করে খাওয়া, এর পর খানিক ঘুমিয়ে বেরিয়ে পড়েন রিকশা নিয়ে। হালিমার এমন জীবন চলছে একদিন দু’দিন ধরে নয়, সাত-আট বছর ধরে! দু’চোখ মুছতে মুছতে হালিমা সারাবাংলার এই প্রতিবেদককে বলেন, ‘আমার মতো কষ্ট যেন আমার সন্তানদের করা না লাগে, সেই কারণেই এত খাটনি করি।’
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗





