দুদকের মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমারকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ
Source: Dainik Purbokone / Crime

সংবাদ থেকে
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা একটি মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের আদালতের পিপি বা আইনজীবী দেলোয়ার জাহান রুমি।
মামলার তদন্ত ও আদালতের কার্যপদ্ধতি সূত্রে জানা যায়, গত ২৫ অক্টোবর দুদকের সহকারী পরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা সাজ্জাদ হোসেন দিলীপ কুমারকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য আজকের দিন নির্ধারণ করেছিলেন। সে অনুযায়ী নির্দিষ্ট দিনে শুনানি শেষে আদালত এই আদেশ দেন।
Original report: Dainik Purbokone
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗