রুমার দুর্গম পাহাড়ে স্বাস্থ্যসেবার সংকট, পথেই সন্তান জন্ম দিলেন নারী
Source: Dainik Purbokone / Bangladesh

সংবাদ থেকে
বান্দরবানের রুমা উপজেলার দুর্গম এলাকায় যথাসময়ে চিকিৎসাসেবা না পাওয়ায় হাসপাতালে যাওয়ার পথেই সেনাসদস্যদের চলন্ত গাড়িতে কন্যাসন্তানের জন্ম দেন এক পাহাড়ি প্রসূতি নারী।
রবিবার (১ নভেম্বর) দুপুরে সুংসাং পাড়া আর্মি ক্যাম্পের আওতাধীন এলাকার বাসিন্দা ভানইন ময় বম প্রসবজনিত জটিলতা নিয়ে ক্যাম্পে আসেন।
দুর্গম পাহাড়ি এলাকায় প্রয়োজনীয় চিকিৎসাসেবা না তাকায়, তার শারীরিক অবস্থা বিবেচনায় সেনাসদস্যরা তাকে নিয়ে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশে রওনা হন। পথে মুনলাই পাড়ার আগে ১১ কিলোমিটার নামক স্থানে তার প্রসববেদনা তীব্র হলে সড়কেই একটি কন্যাসন্তানের জন্ম দেন তিনি।
Original report: Dainik Purbokone
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗