৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

ট্রাক্টর নিয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠের স্থাপনা গুঁড়িয়ে দিল শিক্ষার্থীরা

সূত্র: Sarabangla / অপরাধ

সংবাদ থেকে

ঢাকা: ট্রাক্টর নিয়ে রাজধানীর পুরোনো বাণিজ্য মেলার মাঠে ‘এশিয়া আন্তর্জাতিক মেলা’র অস্থায়ী স্থাপনা ভাঙচুর করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের গবেষণা কাজে ব্যবহারের জন্য ফিরিয়ে নেওয়ার জন্য মাঠটিতে সচিবালয় স্থাপন বন্ধের দাবিতে এ ভাঙচুর করা হয়।

সোমবার (২ নভেম্বর) দুপুরে শেকৃবির ক্যাম্পাস থেকে দেড় শতাধিক শিক্ষার্থীর একটি দল দুটি ট্রাক্টর নিয়ে বেরিয়ে আসে। এরপর শিক্ষার্থীরা ‘আমলা–সচিব বাইরে যাক, আমার ক্যাম্পাস আমার থাক’, ‘জ্বালো জ্বালো, আগুন জ্বালো’ নানান স্লোগান দিয়ে মাঠে প্রবেশ করেন। মাঠে ঢুকে শিক্ষার্থীরা মেলার জন্য নির্মিত অস্থায়ী স্থাপনায় ভাঙচুর শুরু করেন। প্রায় এক ঘণ্টা ধরে এ ভাঙচুর চালিয়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসের দিকে ফিরে যান।

‎আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, মাঠটির পাশেই শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, হৃদরোগ ইনস্টিটিউট, কিডনি হাসপাতাল ও নিউরোসার্জারি হাসপাতাল রয়েছে। এখানে সচিবালয় স্থানান্তর করা হলে কিংবা মেলার কার্যক্রম চললে কৃষি গবেষণার পাশাপাশি পরিবেশের মারাত্মক ক্ষতি হবে। ফার্মগেট ও বিজয় সরণি–সংলগ্ন ব্যস্ত সড়কে যানজট সৃষ্টি হয়ে রোগীদের যাতায়াত ব্যাহত হবে।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর