চালকের বুদ্ধিমত্তায় রক্ষা পেল জামালপুর এক্সপ্রেস

সংবাদ থেকে
জাহাঙ্গীর আলম, জামালপুর: জামালপুরের নরুন্দি রেলওয়ে স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস ট্রেনটি ভুলবশত পরিত্যক্ত লাইনে ঢুকে পড়েছিল। তবে চালকের তাৎক্ষণিক বুদ্ধিমত্তায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ট্রেনটি।
এ ঘটনায় ৩০ মিনিট দেরিতে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি। সোমবার (২ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে- বিকেল তিনটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী আন্তঃনগর ট্রেনটি নরুন্দি স্টেশনে প্রবেশ করে। ট্রেনটির দুই নম্বর লাইনে ঢোকার কথা থাকলেও ভুলবশত সেটি পরিত্যক্ত তিন নম্বর লাইনে চলে যায়। স্টেশনের মাঝামাঝি কাটা লাইনে ক্রস পিলার দেখতে পেয়ে চালক দ্রুত ট্রেনটি থামিয়ে দেন। এতে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হলেও ট্রেনটি পরে পিছিয়ে এসে ক্রসিং ঠিক করে দুই নম্বর লাইনে প্রবেশ করে। এই প্রক্রিয়ায় প্রায় আধঘণ্টা সময় নষ্ট হওয়ার পর বিকেল সাড়ে তিনটার দিকে ট্রেনটি জামালপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗