ফটিকছড়িতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
Source: Dainik Purbokone / Bangladesh

সংবাদ থেকে
চট্টগ্রামের ফটিকছড়িতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সজীব (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার দাঁতমারা ইউনিয়নের হেয়াকো ইসলামপুর রাবার বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সজীব দাঁতমারা ইউনিয়নের সিকদারখিল গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে।
দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাক ও মোটরসাইকেলের […]
Original report: Dainik Purbokone
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗

