8 November 2026, 08:32 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

কাপ্তাইয়ে অসহায় নারীর পাশে আনসার-ভিডিপি কর্মকর্তা

Source: Pahar Barta / Bangladesh

সংবাদ থেকে

রাঙামাটির কাপ্তাইয়ে স্বামী থেকে বিচ্ছিন্ন দুই সন্তানের জননী অসহায় কাজল বেগমের পাশে দাঁড়িয়েছেন আনসার-ভিডিপির কর্মকর্তা রোকেয়া পারভীন। ১০ বছর ধরে স্বামীর সঙ্গে বিচ্ছিন্ন থাকার পর দুই ছেলেকে নিয়ে জরাজীর্ণ ঘরে বসবাস করে আসছেন কাজল বেগম। বৃষ্টি হলেই ঘরে থাকতে না পেরে অন্যের বাড়িতে আশ্রয় নিতে হয় তাঁকে। এমন পরিস্থিতিতে ব্যক্তিগত অর্থায়নে এক বান্ডিল ঢেউটিন ও পাঁচটি টুলি দিয়ে তাঁর ঘর মেরামতের উদ্যোগ নিয়েছেন রোকেয়া পারভীন।

আজ সোমবার (২ নভেম্বর) কাপ্তাইয়ের বরইছড়ি সরকারি কলেজ এলাকায় কাজল বেগমের হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হয়।

কাজল বেগমের স্বামী আব্দুল মমিনের সঙ্গে ১০ বছর ধরে বিচ্ছেদ রয়েছে। তাঁর দুই ছেলের বয়স ১৬ ও ১০ বছর। দুই সন্তানকে নিয়ে বরইছড়ি কলেজ এলাকায় একটি জরাজীর্ণ ঘরে বসবাস করেন তিনি। ঘরের অবস্থা এতটাই নাজুক যে বৃষ্টি হলেই অন্যের বাড়িতে আশ্রয় নিতে হয়। বিভিন্ন মানুষের কাছে সহযোগিতা চেয়েও তেমন কোনো সহায়তা পাননি তিনি।

Original report: Pahar Barta

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending