ময়মনসিংহে শ্যামা পূজা ও দীপাবলি উপলক্ষে পূজা মণ্ডপ পরিদর্শন ও প্রশাসনিক আইনশৃঙ্খলা জোরদার

সংবাদ থেকে
আবহমান কালের ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা পূজা ও দীপাবলি (দেওয়ালি) আনন্দমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে ময়মনসিংহে মন্দির, প্রতিমা নির্মাণ কারখানা এবং বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করা হয়েছে। একই সাথে উৎসব ঘিরে নগরজুড়ে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা ব্যবস্থা জোরদার করেছে জেলা পুলিশ ও গোয়েন্দা সংস্থা।
শ্যামা পূজা উপলক্ষে ‘বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট’ ময়মনসিংহের নেতৃবৃন্দ নগরীর বিভিন্ন প্রতিমা তৈরির কারখানা ও প্রধান প্রধান মন্দির পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তারা নবাগত প্রতিমা শিল্পী ও পূজা উদযাপন কমিটির খোঁজখবর নেন।
নেতৃবৃন্দ নগরীর নতুন বাজার প্রতিমা নির্মাণ কারখানা, ঐতিহাসিক দুর্গাবাড়ী মন্দির প্রতিমা এবং রঘুনাথ জিউর মন্দির প্রতিমা পরিদর্শন করেন এবং সার্বিক আয়োজনে সন্তোষ প্রকাশ করেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


