6 November 2026, 21:41 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

পদ্মার দুই কাতলের দাম ১ লাখ সাড়ে ১৭ হাজার টাকা

Source: Silkcity News / Bangladesh

সংবাদ থেকে

রাজবাড়ীর গোয়ালন্দে জেলের জালে ধরা পদ্মা নদীর দুটি কাতল মাছ এক লাখ সতের হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে। সোমবার (২ নভেম্বর) ৪৭ কেজি ওজনের কাতল দুটি বিক্রি করেন দৌলতদিয়া ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ।

তিনি জানান, গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাটের ভাটিতে বাহিরচর এলাকায় আজ সকালে বিশাল আকারের কাতল দুটি ধরা পড়ে জেলে সেকেন হলদারের জালে। পরে দৌলতদিয়া ঘাট এলাকার এক মাছের আড়তে মাছ দুটি বিক্রি করা হয়। ওজন মেপে দেখা যায়, একটি কাতল ২৫ কেজি, অপরটি ২২ কেজি। এ সময় উন্মুক্ত নিলাম ডাকে দুই হাজার ৩০০ টাকা কেজিদরে কাতল দুটি কিনে নেই।

মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ বলেন, আজ সকালে জেলে সেকেন হলদারের কাছ থেকে ৪৭ কেজি ওজনের বিশাল আকারের এক জোড়া কাতল কিনেছিলাম। পরে অনলাইনে যোগাযোগ করে কেজিপ্রতি ২০০ টাকা লাভ রেখে সিলেট শহর এলাকার লন্ডনপ্রবাসী এক ব্যক্তির কাছে ওই মাছ দুটি এক লাখ সতের হাজার ৫০০ টাকায় বিক্রি করেছি।

Original report: Silkcity News

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending