আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত
Source: Silkcity News / Bangladesh

সংবাদ থেকে
ঢাকার আশুলিয়ায় পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে নুরুজ্জামান সামি নামের ১০ বছর বয়সী এক স্কুলছাত্র আহত হয়েছে। সোমবার (২ নভেম্বর) দুপুরে জিরানী এলাকায় এ ঘটনা ঘটে।
সামি বিকেএসপি পাবলিক স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। জিরানী বাজারের নাসিরউদ্দীন মেমোরিয়াল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাসায় নিয়ে যান অভিভাবকেরা।
হাসপাতালের কর্মী বিথী আক্তার বলেন, শিশুটির মাথায় পাটকেলের আঘাত লেগেছিল।
Original report: Silkcity News
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗