৮ নভেম্বর ২০২৬, ১২:১৩ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

বিসিবির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাকের চেষ্টা

সূত্র: Dainik Purbokone / খেলা

সংবাদ থেকে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দখলের অপচেষ্টা চালাচ্ছে হ্যাকারচক্র। গত ১ নভেম্বর দিবাগত রাত থেকে অ্যাকাউন্টটির নিয়ন্ত্রণ নেওয়ার এই অনৈতিক চেষ্টা শুরু হয়। বর্তমানে হ্যাকারদের কবলে পড়ে অ্যাকাউন্টটি থেকে বোর্ডের বিভিন্ন ক্রিকেটার, কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ক্রিপ্টোকারেন্সি ও বেটিং সাইটের মতো সন্দেহজনক ফিশিং লিংক ছড়ানো হচ্ছে। এ অবস্থায় চরম সতর্কতা জারি করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

বিসিবি সূত্রে জানা গেছে, অনাকাঙ্ক্ষিত এই সাইবার হামলার পর নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি জরুরি সতর্কতা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বোর্ড। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে আসা যেকোনো লিংকে ক্লিক করা থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।

একই সঙ্গে এ ধরনের প্রতারণামূলক বার্তা সম্পূর্ণ এড়িয়ে চলতে এবং কোনো অবস্থাতেই লিংকের মাধ্যমে ব্যক্তিগত তথ্য, পাসওয়ার্ড বা লগইন সংক্রান্ত গোপনীয় বিষয় শেয়ার না করার পরামর্শ দেওয়া হয়েছে।

মূল প্রতিবেদন: Dainik Purbokone

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর