ইরানের অনুমতি থাকার পরও হরমুজে পাকিস্তানি ট্যাংকারে হামলা

সংবাদ থেকে
ইরান কর্তৃপক্ষের কাছ থেকে নিরাপদ চলাচলের সুনির্দিষ্ট অনুমতি পাওয়া সত্ত্বেও হরমুজ প্রণালির কাছে পাকিস্তানগামী একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবাহী ট্যাংকার হামলার শিকার হয়েছে। মার্কিন সংবাদ সংস্থা ব্লুমবার্গের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
গত শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় পারস্য উপসাগরীয় অঞ্চলে এ ঘটনা ঘটে। এই হামলার ফলে জাহাজের গতিপথ পরিবর্তন করতে বাধ্য হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, যার ফলে পাকিস্তানে অত্যন্ত প্রয়োজনীয় এই গ্যাস চালান পৌঁছানো নিয়ে গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে।
মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী ‘আল মায়েদা’ নামের জাহাজটি কাতার থেকে এলএনজি বোঝাই করে পাকিস্তানে আসছিল। পারস্য উপসাগর ও হরমুজ প্রণালি দিয়ে জাহাজটির নিরাপদ পথ নিশ্চিত করতে পাকিস্তানি কর্তৃপক্ষ আগে থেকেই কূটনৈতিক চ্যানেলে ইরানি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছিল।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗