9 November 2026, 08:04 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

অনুপ্রেরণার গল্পে ‘কিংবদন্তির সান্নিধ্যে

Source: Silkcity News / Bangladesh

সংবাদ থেকে

দেশের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত ও খ্যাতিমান ব্যক্তিদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) শুরু হয়েছে নতুন অনুষ্ঠান ‘কিংবদন্তির সান্নিধ্যে’। শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ব্যবসা, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রীড়া, শিক্ষা, চিকিৎসা, গণমাধ্যমসহ নানা অঙ্গনে অবদান রাখা গুণীজনদের জীবনের অজানা অধ্যায় তুলে ধরা হবে এ আয়োজনে।

নিজের মেধা, শ্রম, সাহস ও অধ্যবসায়ের মাধ্যমে যারা জীবনে প্রতিষ্ঠা অর্জনের পাশাপাশি সমাজ ও দেশের অগ্রগতিতে ভূমিকা রেখেছেন, তাদের অভিজ্ঞতা, চিন্তা-ভাবনা ও জীবনবোধ নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই অনুষ্ঠানটির মূল উদ্দেশ্য। সাফল্যের পেছনের সংগ্রাম, প্রতিকূলতা মোকাবেলার অভিজ্ঞতা এবং দীর্ঘ পথচলার নানা গল্প থেকে দর্শকরা খুঁজে পাবেন অনুপ্রেরণা।

১ নভেম্বর, রবিবার থেকে বিটিভিতে প্রচার শুরু হয়েছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’। প্রতি মাসের প্রথম ও তৃতীয় রবিবার রাত ১০টায় প্রচারিত হবে অনুষ্ঠানটি।

Original report: Silkcity News

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending