ইঁদুর মারতে নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের
Source: Dainik Purbokone / Bangladesh

সংবাদ থেকে
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় জমিতে ইঁদুর মারতে পাতা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে সাইদুর রহমান জজমিয়া নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (২ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার শিমুলকান্দি ইউনিয়নে নিজ বাড়ির পাশের জমিতে এ ঘটনা ঘটে।
নিহত জজমিয়া সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগমের স্বামী। স্থানীয়রা জানায়, বাড়ির পাশের জমিতে বেগুন চাষ করতেন জজমিয়া। জমিতে ইঁদুরের উপদ্রব বেড়ে যাওয়ায় সেগুলো মারতে বৈদ্যুতিক ফাঁদ পাতেন তিনি। সোমবার বেলা ১১টার দিকে জমিতে গেলে অসতর্কতাবশত নিজের পাতা সেই ফাঁদেই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। […]
Original report: Dainik Purbokone
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗