ইন্ডিপেন্ডেন্ট টিভির সিইও শামসুর রহমানের ৭ ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
সূত্র: Dainik Purbokone / বাংলাদেশ

সংবাদ থেকে
বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমানের বহুমুখী আর্থিক কেলেঙ্কারি ও দুর্নীতির অনুসন্ধানের অংশ হিসেবে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান নির্বাহী ও সম্পাদক এম শামসুর রহমান এবং তার স্বার্থ-সংশ্লিষ্টদের নামে থাকা ৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করার নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবির এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের প্রসিকিউটর তরিকুল ইসলাম। তিনি জানান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন এই ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করার জন্য আদালতে আবেদন করেছিলেন। দুদকের আবেদনে উল্লেখ […]
মূল প্রতিবেদন: Dainik Purbokone
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


