মেঘনা পেট্রোলিয়ামের লভ্যাংশ ঘোষণা
Source: Arthosuchak / Stock Market

সংবাদ থেকে
পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি-বিদ্যুত খাতের কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম পিএলসি গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। অর্থাৎ প্রতি শেয়ারের বিপরীতে বিনিয়োগকারীরা ২১ টাকা নগদ লভ্যাংশ পাবেন।
সোমবার (২ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সূত্র অনুসারে, সর্বশেষ বছরে মেঘনা পেট্রোলিয়ামের শেয়ার প্রতি আয় হয়েছে ৬৩ টাকা ৩২ পয়সা । আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ৬১ টাকা ৩৯ পয়সা।
Original report: Arthosuchak
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗
