ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযানের ইঙ্গিত উদ্বেগজনক: রাশিয়া
Source: Arthosuchak / International

সংবাদ থেকে
ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর পরিকল্পনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা।
তিনি বলেন, গত কয়েক মাসের তিক্ত অভিজ্ঞতা দেখিয়েছে, ইরানে প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ চালানো সামরিক অভিযান দেশটির সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় ইরানি জনগণের সংকল্প ভাঙতে পারেনি। যারা আজ নতুন করে হামলার হুমকি দিচ্ছে, তাদের এ বিষয়ে পুনর্বিবেচনা করা উচিত ।
রাশিয়া বারবারই উল্লেখ করে আসছে যে, ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।
Original report: Arthosuchak
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗
