শিক্ষকদের টার্নিটিন সফটওয়্যার ব্যবহার সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত
Source: Jamalpur News24 / Technology

সংবাদ থেকে
মোঃ মিরাজুল ইসলাম, জাবিপ্রবি: জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) গবেষণার মৌলিকত্ব নিশ্চিত ও উচ্চ শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের নিয়ে ‘টার্নিটিন’ সফটওয়্যার ব্যবহারবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ নভেম্বর) বিকেল তিনটায় একাডেমিক ভবনের কনফারেন্স রুমে বিশ্ববিদ্যালয় রিসার্চ সেল এ কর্মশালার আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. আমির হোসেন জানান, এখন থেকে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি গবেষণা কার্যক্রমে অন্তত একজন শিক্ষার্থীকে যুক্ত করা বাধ্যতামূলক করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি হাতে-কলমে গবেষণার অভিজ্ঞতা ও বাস্তব জ্ঞান অর্জনের সুযোগ পাবে।
Original report: Jamalpur News24
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗