পুঠিয়ায় পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন স্থাপনের জন্য ঘর নির্মাণে বরাদ্দ দেওয়া অর্থ কেটে নেওয়ার অভিযোগ

সংবাদ থেকে
রাজশাহীর পুঠিয়ায় পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন স্থাপনের জন্য ঘর নির্মাণে বরাদ্দ দেওয়া অর্থ থেকে কৃষকদের প্রত্যেকের এক হাজার টাকা করে কেটে নেওয়ার অভিযোগ উঠেছে তিন উপসহকারী কৃষি কর্মকর্তার বিরুদ্ধে।
উপজেলার বেলপুকুর ইউনিয়নের ৭০ জন কৃষকের ক্ষেত্রে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত কর্মকর্তারা। অভিযোগ জানাজানি হওয়ার পর কেটে রাখা টাকা কৃষকদের ফেরত দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন কয়েকজন কৃষক।
গত শনিবার (৩১ অক্টোবর) বেলপুকুর ইউনিয়নের বিভিন্ন ব্লকের কৃষকদের সঙ্গে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি সহায়তা কর্মসূচির আওতায় পেঁয়াজ সংরক্ষণের জন্য কৃষকদের এয়ার ফ্লো মেশিন কেনার অর্থ দেওয়া হচ্ছে। এ কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষকের ব্যাংক হিসাবে ২৮ হাজার টাকা করে জমা দেওয়া হচ্ছে। বেলপুকুর ইউনিয়নের ৭০ জন কৃষক এ সুবিধার আওতায় রয়েছেন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗