৯ মাসের অন্তঃসত্ত্বা, জিমে কঠিন কসরতে সামান্থা

সংবাদ থেকে
চলতি মাসেই মা হতে চলেছেন দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। এর আগে তার সাধ উৎসবের ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলেছিল। তবে বর্তমানে গর্ভাবস্থার নবম মাস চলছে সামান্থার এবং তার ডেলিভারি যেকোনও মুহূর্তে হতে পারে। কিন্তু এই অবস্থাতেও জিমে গিয়ে তার কঠোর কসরত দেখে রীতিমতো অবাক হয়েছেন অনুরাগীরা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন সামান্থা, যেখানে তাকে হাতে ডাম্বেল নিয়ে স্কোয়াট করতে দেখা যাচ্ছে।
ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে গর্ভাবস্থার প্রথম দিন থেকে শুরু করে একেবারে শেষ পর্যায় পর্যন্ত নিজের ফিটনেস জার্নি তুলে ধরেছেন অভিনেত্রী। প্রথম মাসে তিনি ঠিক যেভাবে ব্যায়াম করতেন, নবম মাসে এসেও ঠিক একই রকম ব্যায়াম চালিয়ে যাচ্ছেন। হাতে ডাম্বেল নিয়ে ওজনসহ স্কোয়াট করতে দেখা গিয়েছে তাকে। ভিডিওটির ক্যাপশনে সামান্থা লিখেছেন, এখন গর্ভাবস্থার শেষ ল্যাপ বা অন্তিম পর্যায় চলছে।
এর আগেও গর্ভাবস্থার ব্যায়ামের কিছু ভিডিও শেয়ার করেছিলেন সামান্থা। তবে এই সময়ে তার ব্যায়ামের ধরন কিছুটা বদলেছে বলেও তিনি স্পষ্ট জানিয়েছিলেন। এক পোস্টে অভিনেত্রী লিখেছিলেন, ‘এখন ব্যায়াম করার সময় অতিরিক্ত জোর দেওয়ার চেয়ে শরীর কী বলছে, সেদিকে কান দেওয়াটাকেই বেশি গুরুত্ব দিই।’ শারীরিক পরিস্থিতি বুঝে কোনও দিন তিনি বেশি ব্যায়াম করেন, আবার কোনও দিন শরীরকে পুরোপুরি বিশ্রাম দেন। সঙ্গে সামান্থা জানিয়ে ছিলেন, অন্তঃসত্ত্বা থাকার সময় তার এই শরীরচর্চা কিন্তু একেবারেই চিকিৎসকের পরামর্শ নিয়েই।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗