8 November 2026, 09:09 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

বদলগাছীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি মৃত্যু এক

Source: Sonali Sangbad / Bangladesh

সংবাদ থেকে

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলায় অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনির শিকার হায়দার আলী (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার সকাল ১০টার দিকে তিনি মারা যান। এর আগে গুরুতর আহত অবস্থায় গত শনিবার রাত পৌনে ১১টার দিকে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

নিহত হায়দার আলী জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নের দেওনাহার গ্রামের মৃত কহির উদ্দিনের ছেলে। স্বজনদের দাবি, হায়দার আলী কোনো অপরাধের সঙ্গে জড়িত ছিলেন না। তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরে স্বভাবের ছিলেন।

নিহতের দুলাভাই আব্দুল মজিদ জানান, হায়দার আলী একসময় ঢাকায় রিকশা চালাতেন। কয়েক বছর আগে তা ছেড়ে বাড়ি চলে আসেন। বিয়ের পরপরই স্ত্রী তাঁকে তালাক দিয়ে চলে যাওয়ার পর থেকে তিনি একাকী জীবন যাপন করছিলেন এবং কিছুটা মানসিক সমস্যায় ভুগছিলেন। শনিবার দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি। রাত ১২টার দিকে হাসপাতাল থেকে ফোনের মাধ্যমে তাঁরা হায়দারের চিকিৎসাধীন থাকার খবর পান। রোববার সকাল ১১ টায হাসপাতালে এসে জানতে পারেন তিনি আর বেঁচে নেই।

Original report: Sonali Sangbad

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending