৫ নভেম্বর ২০২৬, ১১:০৭ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

চারঘাটে যমজ দুই বোনের জিপিএ-৫ লাভ উচ্চশিক্ষা নিয়ে দুশ্চিন্তায় পরিবার

সূত্র: Sonali Sangbad / বাংলাদেশ

সংবাদ থেকে

চারঘাট প্রতিনিধি: একই দিনে জন্ম, একসঙ্গে বেড়ে ওঠা, একই শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা। এমনকি আর্থিক সংকটের কারণে পড়াশোনার জন্য ভাগাভাগি করে ব্যবহার করেছে একটি বই। সেই সংগ্রাম আর অদম্য ইচ্ছাশক্তির ফলও পেয়েছে একসঙ্গে। এসএসসির পর এবার এইচএসসি পরীক্ষাতেও জিপিএ-৫ অর্জন করেছে যমজ দুই বোন আয়েশা আক্তার তোয়া ও খাদিজা আক্তার তানহা। তবে সাফল্যের আনন্দের মাঝেও তাদের পরিবারে এখন একটাই দুশ্চিন্তা অভাবের সংসারে দুই মেয়ের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ হবে কীভাবে ?

রাজশাহীর চারঘাট উপজেলার আস্করপুর গ্রামের এই দুই বোনের এমন সাফল্যে আনন্দিত পরিবার ও এলাকাবাসী। তোয়া ও তানহা উপজেলার আস্করপুর গ্রামের তুফান আলী ও সালমা বেগম দম্পতির মেয়ে। সরদহ সরকারি কলেজের মানবিক বিভাগ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে দুজনই জিপিএ-৫ পেয়েছে। এর আগে এসএসসি পরীক্ষাতেও জিপিএ-৫ পেয়েছিল তারা।

তাদের বাবা তুফান আলী পেশায় রডমিস্ত্রি। তিন মেয়ে ও স্বামী-স্ত্রী মিলে পাঁচ সদস্যের সংসারে তিনিই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। বাড়ির সামান্য ভিটা ছাড়া কোনো জমিজমা নেই। দিনমজুরির আয়েই চলে সংসার, সন্তানদের পড়াশোনা। এমন বাস্তবতায় যমজ দুই মেয়ের জোড়া জিপিএ-৫ পাওয়া পরিবারটির জন্য বড় প্রাপ্তি।

মূল প্রতিবেদন: Sonali Sangbad

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর