10 November 2026, 01:34 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

সাপাহারে শিক্ষার মানোন্নয়ন ও অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মানববন্ধন

Source: Sonali Sangbad / Bangladesh

সংবাদ থেকে

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: শিক্ষার্থীদের পাসের হার বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং প্রতিষ্ঠানের বিভিন্ন অনিয়মের প্রতিবাদে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে নওগাঁর সাপাহারে ভিওইল স্কুল অ্যান্ড কলেজের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ভিওইল গ্রামবাসীর উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানটির সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, প্রতিষ্ঠানে নিয়মিত ও যথাযথভাবে পাঠদান করা হয় না। পাঠদানের নির্ধারিত সময়ে শিক্ষকদের কেউ কেউ কলেজের বাইরে আড্ডায় সময় কাটান এবং অনেক শিক্ষক যথাসময়ে প্রতিষ্ঠানে উপস্থিত হন না। এসব অনিয়ম ও দায়িত্বে অবহেলার কারণে শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে এবং এইচএসসি পরীক্ষায় পাসের হার আশানুরূপ হচ্ছে না।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষায় নিয়মিত পাঠদান নিশ্চিত করা, শিক্ষকদের দায়িত্বশীলতা বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং পরীক্ষার ফলাফল উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। একই সঙ্গে শিক্ষকদের অনিয়ম ও পাঠদানে অবহেলার দায় নিয়ে প্রতিষ্ঠানের অধ্যক্ষের পদত্যাগ দাবি করেন তারা। এ সময় শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

Original report: Sonali Sangbad

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending