জাপানের শিনশু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে রাবির আন্তর্জাতিক যৌথ পাঠদান কার্যক্রম চলমান

সংবাদ থেকে
স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ও জাপানের বিখ্যাত শিনশু বিশ্ববিদ্যালয়ের যৌথ শিক্ষামূলক উদ্যোগ ‘কল্যাবরেটিভ অনলাইন ইন্টারন্যাশনাল লার্নিং’ (সিওআইএল) পদ্ধতির অধীনে সমন্বিত পাঠদান কার্যক্রম সফলভাবে চলমান রয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগ এবং শিনশু বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের যৌথ প্রয়াসে ২০২৪ সালে পরীক্ষামূলকভাবে এই আন্তর্জাতিক প্রোগ্রামের সূচনা হয়েছিল, যা ২০২৬ সালেও নিয়মিতভাবে অব্যাহত রয়েছে।
এই আন্তর্জাতিক পাঠদান কার্যক্রমটি সমন্বয় করছেন রাবির প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. শাহরিয়ার শোভন এবং জাপানের শিনশু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হিরোসুকে তাতসুমি। জুমসহ বিভিন্ন আধুনিক অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে দুই দেশের শিক্ষক ও শিক্ষার্থীরা ভার্চুয়ালি একই শ্রেণিকক্ষে অংশ নিচ্ছেন। এর মাধ্যমে শিক্ষার্থীরা একাডেমিক জ্ঞানের পাশাপাশি আন্তঃসাংস্কৃতিক যোগাযোগ, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি ও ভিন্ন দেশের আধুনিক শিক্ষা পদ্ধতি সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভ করছেন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗