নগরীতে জমি নিয়ে বিরোধ ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

সংবাদ থেকে
স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর উপশহর এলাকার কালাই হাউস-সংলগ্ন একটি জমির ইজারা, মালিকানা ও দখল নিয়ে সম্প্রতি জটিলতা তৈরি হয়েছে। জমিটির বায়না পরিশোধের পরও সামাজিক যোগাযোগমাধ্যমে ভূমিদস্যু ও অবৈধ দখলদার হিসেবে অপপ্রচারের শিকার হওয়ার অভিযোগ তুলেছেন স্থানীয় ব্যবসায়ী জাহাঙ্গীর কবির।
সোমবার বিকেলে রাজশাহী নগরীর একটি পত্রিকা অফিসের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি ও তাঁর ব্যবসায়িক সহযোগীরা এই বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে জাহাঙ্গীর কবির জানান, প্রায় তিন বছর আগে চুক্তি সাপেক্ষে অগ্রিম অর্থ প্রদান করে কালাই হাউস-সংলগ্ন ফাঁকা জমিটি ভাড়া নেন। পরবর্তীতে নিজস্ব অর্থায়নে অবকাঠামো নির্মাণ করে মাসিক ভাড়ার ভিত্তিতে সেখানে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছিলেন, যার চুক্তির মেয়াদ গত ৩০ অক্টোবর শেষ হয়।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗