17 November 2026, 06:29 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা, নতুন মূল্য ২ হাজার ৬০

Source: Bogura Live / Bangladesh

সংবাদ থেকে

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন এ দর ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এর আগে ১২ কেজির একটি সিলিন্ডার ১ হাজার ৮৩৭ টাকায় বিক্রি হতো। নতুন দাম সোমবার রাত ৮টা থেকে কার্যকর হয়েছে।

শুধু ১২ কেজি নয়, ৫ থেকে ৪৫ কেজি পর্যন্ত সব ধরনের এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে। পাশাপাশি ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের দাম প্রতি লিটার ৯৯ টাকা ২৫ পয়সা নির্ধারণ করেছে কমিশন।

বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো ঘোষিত নভেম্বর মাসের সৌদি কন্ট্রাক্ট প্রাইস (এসসিপি) এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয় বিবেচনায় নিয়ে এলপিজির নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নভেম্বর মাসের জন্য প্রোপেনের দাম প্রতি মেট্রিক টন ৭২০ মার্কিন ডলার এবং বিউটেনের দাম ৭৮০ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।

Original report: Bogura Live

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending