সাড়ে ৩ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করছে অ্যানথ্রোপিক

সংবাদ থেকে
মার্কিন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গবেষণাগার ‘অ্যানথ্রোপিক’ মার্কিন শেয়ারবাজারে তাদের পাবলিক লিস্টিং বা প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অংশ হিসেবে জাপানি বিনিয়োগকারীদের কাছে ৫৫২.৯ বিলিয়ন ইয়েন বা প্রায় ৩.৫ বিলিয়ন (৩৫০ কোটি) মার্কিন ডলার মূল্যের শেয়ার বিক্রির পরিকল্পনা প্রকাশ করেছে। টোকিওতে জমা দেওয়া একটি নিয়ন্ত্রক সংক্রান্ত নথিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রকাশিত নথির তথ্য অনুযায়ী, জাপানি বিনিয়োগকারীদের জন্য বরাদ্দকৃত নতুন শেয়ার বিক্রির প্রাপ্ত অর্থ কোম্পানির ওয়ার্কিং ক্যাপিটাল, পরিচালন ব্যয় (অপারেটিং এক্সপেন্স) এবং পরিকাঠামোগত ক্যাপিটাল এক্সপেন্ডিচার মেটাতে ব্যবহৃত হবে।
যুক্তরাষ্ট্রের বাইরে আন্তর্জাতিক আইপিও পরিকল্পনার অংশ হিসেবেই জাপানি বাজারে শেয়ার সরবরাহের এই অগ্রাধিকারমূলক উদ্যোগ নেওয়া হয়েছে। তবে নথিতে অ্যানথ্রোপিকের সামগ্রিক আইপিওর মূল আকার বা শেয়ারের প্রতিটির আনুষ্ঠানিক মূল্য নির্ধারণের বিষয়টি স্পষ্ট করা হয়নি। বিভিন্ন আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে প্রতিষ্ঠানটির সম্ভাব্য ভ্যালুয়েশন প্রায় ১.৫ ট্রিলিয়ন (দেড় লাখ কোটি) ডলার ছাড়াতে পারে বলে গুঞ্জন রয়েছে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗