10 November 2026, 04:18 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

খুলনা বিশেষায়িত হাসপাতাল থেকে চুরি হওয়া নোহা মাইক্রোবাস যশোরে উদ্ধার : গ্রেপ্তার ২

Source: Daily Probaha / Crime

সংবাদ থেকে

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিশেষায়িত হাসপাতাল থেকে চুরি হওয়া একটি কালো রঙের নোহা মাইক্রোবাস উদ্ধার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) খালিশপুর থানা পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। খালিশপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর রাত ১১টা ১০ মিনিটে মাইক্রোবাস উদ্ধারে বিশেষ অভিযান শুরু করে খালিশপুর থানা পুলিশ।

অভিযানে প্রথমে খুলনার পাইকগাছা থানা এলাকা থেকে মো. আসাদুজ্জামান দুলু (৪২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ২ নভেম্বর রাত ৩টা ২০ মিনিটে যশোরের বাঘারপাড়া থানার নারিকেলবাড়িয়া এলাকা থেকে মো. রবিউল ইসলাম (৩৪) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

পরে রবিউলের দেওয়া তথ্য অনুযায়ী, বাঘারপাড়া থানার নারিকেলবাড়িয়া এলাকার প্রধান সড়কের পাশে একটি বাগানের ভেতর থেকে চুরি হওয়া কালো রঙের নোহা মাইক্রোবাসটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার রবিউল ইসলামের বিরুদ্ধে একাধিক মাইক্রোবাস চুরির মামলার তথ্য পাওয়া গেছে।

Original report: Daily Probaha

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending