গাজীপুরে শ্রমিক বিক্ষোভ : ৩ মামলায় আসামি প্রায় ৪ হাজার
সংবাদ থেকে
প্রবাহ রিপোর্ট ঃ পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে গাজীপুরে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় তিনটি মামলা হয়েছে। এসব মামলায় প্রায় চার হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। এসব ঘটনায় অন্তত ৩০ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন শিল্পাঞ্চল পুলিশের এসপি মো. আমজাদ হোসেন।
পুলিশের তথ্য অনুযায়ী, দায়ের করা মামলাগুলোর মধ্যে গাজীপুর নগর পুলিশ একটি আর শিল্প পুলিশ দুটি মামলা দায়ের করেছে। প্রায় চার হাজার ব্যক্তিকে এসব মামলায় আসামি করা হয়েছে। এদিকে আজ সোমবারও শ্রমিক বিক্ষোভের কারণে গাজীপুরের দেড় শতাধিক কারখানা বন্ধ রয়েছে।
সকাল থেকে বিভিন্ন কারখানার শ্রমিকরা নূন্যতম মজুরি ৩০ হাজার করার দাবিতে বিক্ষোভ করছেন। সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছিলেন পোশাক শ্রমিকরা। পাশাপাশি বিক্ষোভ হয়েছে আশুলিয়া ও ঢাকার মিরপুরেও। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কারাখানা মালিকদের সঙ্গে বৈঠক শেষে বলেছেন, যেসব শিল্প মালিকদের নিষিদ্ধ সংগঠনের রাজনৈতিক পরিচয় ছিল, তারা পোশাক খাতের চলমান অস্থিরতার পেছনে কাজ করছে বলে সরকারের কাছে প্রমাণ রয়েছে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗