15 November 2026, 09:28 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

ইউরোপের বিভিন্ন সুপার মার্কেটের ফ্রিজে সাইবার হামলা

Source: Dainik Purbokone / International

সংবাদ থেকে

ইউরোপের বেশ কিছু দেশে সুপারমার্কেটের হিমায়ন ব্যবস্থায় তাপমাত্রা বৃদ্ধির জন্য সন্দেহভাজন সাইবার হামলাকে দায়ী করা হচ্ছে। আজ সোমবার একাধিক ইউরোপীয় দেশজুড়ে সুপারমার্কেটের রেফ্রিজারেশন ব্যবস্থায় হঠাৎ তাপমাত্রা বাড়ার ঘটনা ঘটে। বেলজিয়াম, এস্তোনিয়া, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, লুক্সেমবুর্গ ও সুইডেনের বিভিন্ন দোকানে রাতারাতি তাপমাত্রা বৃদ্ধির খবর রেকর্ড করা হয়। আগের যান্ত্রিকভাবে পরিচালিত অপারেটিং সিস্টেমগুলোর দুর্বলতাকে কাজে লাগিয়ে এসব সাইবার আক্রমণ চালানো হয়েছে বলে খুচরা বিক্রেতা ও কর্তৃপক্ষ চিহ্নিত করেছে। ফ্রান্সে অনুরূপ হামলার কয়েক সপ্তাহ পর এ ঘটনা ঘটল। ফ্রান্সে এর আগে একই ধরনের সাইবার হামলায় আগুন ধরেছিল এবং কোটি কোটি টাকার খাবার নষ্ট হয়েছিল।

সুইডেনের জাতীয় সাইবার নিরাপত্তা কেন্দ্রের প্রধান জন বিলো রয়টার্সকে বলেন, ‘বিভিন্ন দোকানের কুলিং সিস্টেমকে প্রভাবিত করার একাধিক ঘটনা জানা গেছে। সাম্প্রতিক সময়ে আমরা সুইডেনে বেশ কিছু উন্মুক্ত অপারেশনাল টেকনোলজি ডিভাইস চিহ্নিত করেছি। এগুলোতে সিস্টেম হালনাগাদ করার প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা স্পষ্ট বার্তা দিয়েছিলাম।’ সুইডিশ খুচরা বিক্রেতা অ্যাক্সফুড জানায়, গোথেনবার্গ এলাকায় তাদের ফ্রিজার হ্যাক করা হয়েছে। আয়ারল্যান্ডের তৃতীয় বৃহত্তম সুপারমার্কেট চেইন সুপারভ্যালু জানিয়েছে, ২২৩টি দোকানের মধ্যে ১৩টিতে সাইবার ঘটনার প্রভাব পড়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমের বার্তায় দেখা গেছে, ফ্রান্সে যেভাবে সাইবার হামলা চালিয়ে রেফ্রিজারেটর ও ফ্রিজারের তাপমাত্রা বাড়ানো হয়েছিল, এখানেও ঠিক একই তাপমাত্রা সেটা করা হয়। এখন পর্যন্ত ঘটনার দায় কেউ স্বীকার করেনি। তবে ইউরোপে ইউক্রেন-রাশিয়া সংঘাত এবং ইরান-যুক্তরাষ্ট্র সংকটের কারণে হাইব্রিড যুদ্ধ নিয়ে উদ্বেগ বাড়ছে। ইউরোপীয় কমিশনের এক মুখপাত্র জানান, সাইবার হামলা নাগরিক জীবনের সরাসরি ক্ষতি করতে পারে। এ ঘটনায় পুরো ব্লকজুড়ে সাইবার নিরাপত্তা জোরদার করার ওপর তিনি গুরুত্ব আরোপ করেন।

Original report: Dainik Purbokone

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending