প্রধানমন্ত্রীর খুলনা সফরের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি : ৩৬ ঘণ্টায় চার খুন

সংবাদ থেকে
# মহানগরীতে দুটি ও রূপসায় দুটি মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
স্টাফ রিপোর্টার ঃ প্রধানমন্ত্রীর খুলনা সফরের আগেই অবনতির দিকে যাচ্ছে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি। মাত্র ৩৬ ঘণ্টার ব্যবধানে খুলনা মহানগরী ও রূপসায় চারটি হত্যাকা-ের ঘটনা ঘটেছে। এর মধ্যে মহানগরীতে দুটি এবং রূপসায় দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রূপসায় উদ্ধার হওয়া দুজনেরই মাথায় ছিল গুলির চিহ্ন। একের পর এক হত্যাকা-ে যেন লাশের মিছিলে ভাসছে খুলনা। এসব ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে উদ্বেগ ও আতঙ্ক।
আগামী ৫ নভেম্বর খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ (সিজন-২)’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরের কথা রয়েছে। তাঁর সফরের আগে ধারাবাহিক হত্যাকা-ের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশি তৎপরতা ও টহল জোরদার করা হয়েছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗






