8 November 2026, 17:30 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

প্রধানমন্ত্রীর খুলনায় সফর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জন্য গুরুত্বপূর্ণ- আলী আসগার লবি এমপি

Source: Daily Probaha / Bangladesh

সংবাদ থেকে

স্টাফ রিপোর্টার ঃ খুলনা-৫ আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আলী আসগর লবি বলেন, প্রধানমন্ত্রীর খুলনায় সফর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জন্য গুরুত্বপূর্ণ। এ সফরকে কেন্দ্র্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।

পাশাপাশি খুলনার উন্নয়ন, যোগাযোগব্যবস্থার অগ্রগতি, কর্মসংস্থান সৃষ্টি এবং দীর্ঘদিনের আঞ্চলিক সমস্যাগুলো সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে গুরুত্ব পাওয়ার প্রত্যাশাও রয়েছে স্থানীয় মানুষের। সভায় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আলী আসগর লবি প্রধানমন্ত্রীর খুলনা সফরকে সফল করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

তিনি সফরকে ঘিরে সাংগঠনিক প্রস্তুতি, নেতাকর্মীদের অংশগ্রহণ এবং সার্বিক শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। আগামী ৫ নভেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর উপলক্ষে সোমবার ডুমুরিয়া শহীদ স্মৃতি মহিলা মহাবিদ্যালয়ে বিএনপি’র আয়োজিত এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

Original report: Daily Probaha

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending