7 November 2026, 10:59 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

বাহুবলে পিকআপ-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শ্রমিক নিহত

Source: Habiganj Express / Bangladesh

সংবাদ থেকে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে মিনি পিকআপ ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ আনিস হাওলাদার (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল সোমবার সকালে উপজেলার মিরপুরে সাগর ব্রিক ফিল্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনিস হাওলাদার পিরোজপুর জেলার নাজিরপুর থানার মিঠারকুল গ্রামের বাসিন্দা। তিনি ঢাকা-সিলেট মহাসড়কের ছয় লেন নির্মাণ প্রকল্পে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, গতকাল সোমবার সকালে সাগর ব্রিক ফিল্ডের সামনে একটি মিনি পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা আনিস হাওলাদার ঘটনাস্থলেই নিহত হন। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাকসুদ হোসেন জানান, নিহতের মরদেহ বর্তমানে হাইওয়ে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে হাইওয়ে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করলে যান চলাচল পুনরায় শুরু হয়।

Original report: Habiganj Express

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending