৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

হবিগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন ॥ পদাধিকার বলে আহমেদ আলী মুকিব চেয়ারম্যান বিনাপ্রতিদ্বন্দ্বতায় সৈয়দ শাহজাহান ভাইস চেয়ারম্যান ও আব্বাস উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত

সূত্র: Habiganj Express / রাজনীতি

সংবাদ থেকে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ জেলা ইউনিটের কার্যনির্বাহী কমিটি নির্বাচন (২০২৬-২০২৮) অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২ নভেম্বর সোমবার দুপুরে রেডক্রিসেন্ট সোসাইটির কার্যালয়ে দ্বি-বার্ষিক নির্বাচনে এক পদে একাধিক প্রার্থী না থাকায় ভাইস প্রেসিডেন্ট ও সাধারণ সম্পাদক সহ ৭টি পদে সকলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত নেতৃবৃন্দ হলেন ভাইস চেয়ারম্যান পদে সৈয়দ মো: শাহজাহান, সাধারণ সম্পাদক পদে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো: আব্বাস উদ্দিন। ৫টি সদস্য পদে নির্বাচিত হয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ডাঃ আহমুদুর রহমান আব্দাল, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট কামাল উদ্দিন সেলিম, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ মুশফিক আহমেদ ও যুবদল নেতা জহিরুল ইসলাম সেলিম।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির হবিগঞ্জ জেলা ইউনিটে পদাধিকার বলে চেয়ারম্যান হলেন জেলা পরিষদ এর প্রশাসক আহমেদ আলী মুকিব। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান।

মূল প্রতিবেদন: Habiganj Express

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর