৫ নভেম্বর ২০২৬, ১৪:৪৫ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

চুনারুঘাটে বন বিভাগের অভিযান কাঠসহ, ট্রাক্টর জব্দসহ আটক ২

সূত্র: Habiganj Express / বাংলাদেশ

সংবাদ থেকে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটের রঘুনন্দন রেঞ্জের শাহপুর বন বিটের সংরক্ষিত বনাঞ্চল থেকে আকাশমণি গাছ চুরি করে নেওয়ার সময় ট্রাক্টরসহ দুই ব্যক্তিকে আটক করেছে বন বিভাগ। এ সময় ২২ ঘনফুট আকাশমণি গোল কাঠ ও নম্বরবিহীন একটি ট্রাক্টর জব্দ করা হয়।

জানা যায়, গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে সংরক্ষিত বনাঞ্চল থেকে গাছ কাটার গোপন সংবাদ পান রঘুনন্দন রেঞ্জ কর্মকর্তা মো. ফয়সল আলম। বিষয়টি তিনি শাহপুর বন বিট কর্মকর্তা রথীন্দ্র কিশোর রায়কে অবহিত করেন। পরে তাঁর নেতৃত্বে বন বিটের ফরেস্ট গার্ড (এফজি) শেখ শহীদুল ইসলামসহ ডেউয়াতলী ক্যাম্পের অন্যান্য কর্মী চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নে ডেউয়াতলী ক্যাম্প সংলগ্ন সংরক্ষিত বনাঞ্চলে অভিযান চালান।

এ সময় চুরি করে নেওয়ার সময় ২২ ঘনফুট আকাশমণি গোল কাঠসহ একটি নম্বরবিহীন ট্রাক্টর জব্দ করা হয়। একই সঙ্গে দুই ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন চুনারুঘাট উপজেলার খোকন মিয়া (৩৩) ও সুমন মিয়া (৩০)। তাঁদের পিতার নাম জানা যায়নি।

মূল প্রতিবেদন: Habiganj Express

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর