৫ নভেম্বর ২০২৬, ২৩:৫৬ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

মাধবপুরে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী উত্যক্তের অভিযোগ তদন্ত কমিটি গঠন

সূত্র: Habiganj Express / বাংলাদেশ

সংবাদ থেকে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে সাবেক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গত (৩রা নভেম্বর) মঙ্গলবার বিকালে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান এই কমিটি গঠন করে দিয়েছেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ মোঃ রফিকুল ইসলামকে আহ্বায়ক করে কমিটির সদস্য সচিব রাখা হয়েছে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলামকে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগমকে সদস্য রেখে আগামী ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ কার হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য যে, সম্প্রতি হবিগঞ্জ জেলার মাধবপুরের শাহপুর দক্ষিণ সরকারী প্রাথমকি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলাউদ্দিন খান কর্তৃক সহকর্মী শিক্ষিকাকে কুপ্রস্তাব দেওয়াসহ কর্মস্থলে ধর্ষনের চেষ্টার অভিযোগ ওঠে। ভূক্তভোগী সহকর্মীসহ ওই শিক্ষক একাধিক নারীকে কুপ্রস্তাবের ঈঙ্গিত দেওয়া স্কীনশর্ট হাতে হাতে ছড়িয়ে পড়ে। এসব বিষয় নিয়ে অনুসন্ধান করে জাতীয় ও স্থানীয় দৈনিকে সংবাদ প্রচার হয়। এরইমধ্যে গত ১ল নভেম্বর যৌন হেনস্তার শিকার এক সহকর্মী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দায়ের করা দরখাস্ত মামলা নং -৯৩/২৬ দয়ের করে। আদলাত মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে আদেশ দেন। শিক্ষক আলাউদ্দিনের সাবেক এক ছাত্রী তার দুশ্চরিত্রের বর্ণনা করে শাস্তি দাবী করে জেলা প্রশাসক, শিক্ষা অধিদপ্তর ও উপজেলার বিভিন্ন দপ্তরে দরখাস্ত দেয়। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তার দ্বায়িত্বশীল সূত্র জানিয়েছে।

মূল প্রতিবেদন: Habiganj Express

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর