উন্নয়ন বরাদ্দে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে-এমপি ফয়সল

সংবাদ থেকে
মাধবপুর প্রতিনিধি ॥ সরকারি উন্নয়ন বরাদ্দে এগিয়ে যাচ্ছে চুনারুঘাট উপজেলা। উপজেলার প্রত্যেক ইউনিয়নে পাঁচটি করে উন্নয়নমূলক কাজ বাস্তবায়নে ১ কোটি ৩০ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। টিআর, কাবিখা, কাবিটা, গম ও চালের পাশাপাশি ইউনিয়ন ব্লক রাস্তা নির্মাণের জন্য নগদ ৬৪ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সলের উন্নয়ন প্রকল্পের আওতায় এসব বরাদ্দ দেওয়া হয়। গতকাল সোমবার নোয়াপাড়ায় সংসদ সদস্যের বাসভবনে আয়োজিত উন্নয়ন কমিটির সভায় এসব কাজের বরাদ্দ চূড়ান্ত করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল। এ সময় তাঁর জ্যেষ্ঠ ছেলে সৈয়দ ইশতিয়াক আহমেদসহ চুনারুঘাট উপজেলা বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় নেতারা নিজ নিজ এলাকার উন্নয়ন চাহিদা ও বিভিন্ন সমস্যা তুলে ধরেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


