8 November 2026, 05:21 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

মাধবপুরে নদীতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

Source: Habiganj Express / Bangladesh

সংবাদ থেকে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে সোনাই নদীতে গোসল করতে গিয়ে হানজালা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা ৬টায় মাধবপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পূর্ব মাধবপুর এলাকায় সোনাই নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত হানজালা ওই এলাকার জুলফু মিয়া ও রোকেয়া বেগমের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার দুপুর ২টার দিকে বাড়ি থেকে বের হয় হানজালা। পরে বাড়ির পাশের সোনাই নদীতে গোসল করতে যায় সে। দীর্ঘ সময় বাড়িতে ফিরে না আসায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে মাধবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা নদীতে উদ্ধার অভিযান চালিয়ে সন্ধ্যায় শিশুটির মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ধর্মীয় রীতি অনুযায়ী শিশুটির দাফনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

Original report: Habiganj Express

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending