৫ নভেম্বর ২০২৬, ০৯:৩২ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

​অনিয়ম প্রকাশে ক্ষুব্ধ হয়ে সাইবার মামলা!

সূত্র: Moulvibazar24 / বাংলাদেশ

সংবাদ থেকে

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নানাবিধ অনিয়ম, দুর্নীতির চিত্র তুলে ধরে সংবাদ প্রকাশ এবং তথ্য অধিকার আইনে তথ্য চাওয়ার জের ধরে জেলা পর্যায়ের দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়েরের অভিযোগ উঠেছে। শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সদ্য বদলিকৃত সাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. সিনথিয়া তাসমিন গত ২৫ অক্টোবর সিলেট সাইবার সিকিউরিটি আদালতে মামলাটি দায়ের করেন।

​মামলায় অভিযুক্ত সাংবাদিকরা হলেন—দৈনিক ‘খোলা কাগজ’-এর মৌলভীবাজার জেলা স্টাফ রিপোর্টার ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সদস্য সচিব এহসান বিন মুজাহির এবং দৈনিক ‘জনবাণী’র জেলা প্রতিনিধি মনজু বিজয় চৌধুরী।

​মামলা সূত্রে জানা যায়, মানহানি ও ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ এনে দায়ের করা এই সাইবার মামলায় দৈনিক জনবাণীর প্রতিনিধি মনজু বিজয় চৌধুরীকে প্রধান আসামি করা হয়েছে। অন্যান্য আসামিরা হলেন—বাংলাদেশ খেলাফত যুব মজলিস নেতা মোজাহিদুল ইসলাম (২য় আসামি), মো. এহসানুল হক (৩য় আসামি), ‘জেন জেড শ্রীমঙ্গল’ (৪র্থ আসামি) এবং প্রবাসী আমির আলী (৫ম আসামি)। এজাহারে আসামিদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে কুৎসা রটানো ও অর্থ দাবির অভিযোগ তুলে পুলিশ বা সিআইডি তদন্তের আবেদন জানানো হয়।

মূল প্রতিবেদন: Moulvibazar24

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর