স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল্যায়নে ভারসাম্যপূর্ণ কূটনীতির গুরুত্ব তুলে ধরলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী

সংবাদ থেকে
স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের পররাষ্ট্রনীতির বিভিন্ন দিক বিশ্লেষণ করে জাতীয় স্বার্থভিত্তিক ও ভারসাম্যপূর্ণ কূটনীতির গুরুত্ব তুলে ধরেছেন বাংলাদেশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী।
আজ বুধবার (৪ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আয়োজিত ‘গণতান্ত্রিক অভিযাত্রা সেমিনার সিরিজ’-এর চতুর্থ পর্বে ‘স্বাধীনতা-পরবর্তী এক দশকে বাংলাদেশের পররাষ্ট্রনীতির তুলনামূলক পর্যালোচনা’ শীর্ষক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
আলোচনায় ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী বলেন, ১৯৭২ সালে শেখ মুজিবুর রহমানের সরকার প্রতিবেশী রাষ্ট্রের ওপর অতিরিক্ত নির্ভরশীল পররাষ্ট্রনীতি অনুসরণ করায় বিশ্বের অন্যান্য শক্তিশালী রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদারের সম্ভাবনা বাধাগ্রস্ত হয়েছিল। স্বাধীনতার পর বিভিন্ন দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার যে সুযোগ তৈরি হয়েছিল, তা যথাযথভাবে কাজে লাগানো সম্ভব হয়নি।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


