এআই যুগে চাটগাঁইয়া ভাষা

সংবাদ থেকে
– কাজী নজরুল ইসলামের ‘বাজিছে দামামা বাঁধরে আমামা’ কবিতার একটি স্তবকের আমার করা চাটগাঁইয়া অনুবাদ।
২০০৭ সালে চাটগাঁইয়া ভাষার জন্য আন্তর্জাতিক ভাষা শনাক্তকরণ ব্যবস্থা ISO 639-3-এ পৃথক কোড ‘ctg’ অনুমোদিত হয়। পাশাপাশি আন্তর্জাতিক ভাষাতাত্ত্বিক তথ্যভান্ডার Glottolog-এও এটি ইন্দো-ইউরোপিয়ান পরিবারের একটি পৃথক ভাষা হিসেবে তালিকাভুক্ত হয় (Glottocode: chit1275)। ভাষাবিজ্ঞানীদের মধ্যে শ্রেণিবিন্যাস নিয়ে ভিন্নমত থাকলেও চাটগাঁইয়ার স্বতন্ত্র ভাষাগত বৈশিষ্ট্য অস্বীকার করার সুযোগ নেই। চাটগাঁইয়া ভাষার নিজস্ব শব্দভান্ডার, উচ্চারণ, বাক্যগঠন, প্রবাদ, গান, ব্যাকরণ ও লোকসাহিত্য রয়েছে।
এর কিছুদিন পর বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের চট্টগ্রাম অঞ্চলের একটি আয়োজনে যোগ দিতে যাওয়ার পথে নিতান্ত শখের বশে নজরুলের কবিতার এই স্তবকটি চাটগাঁইয়া ভাষায় অনুবাদ করি ও অনুষ্ঠানে পড়ে শুনিয়েছি। অনুবাদ করতে গিয়ে বুঝেছি, শুধু শব্দের অর্থ বদলালেই কবিতার অনুবাদ হয় না। মূল কবিতার ভাব ও ছন্দের সঙ্গে নিজের ভাষার স্বাভাবিক প্রকাশভঙ্গিও ধরে রাখতে হয়।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




