9 November 2026, 00:01 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গ্লেন ম্যাক্সওয়েল

Source: Bogura Live / Sports

সংবাদ থেকে

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। একই সঙ্গে প্রথম শ্রেণি ও লিস্ট ‘এ’ ক্রিকেট থেকেও সরে দাঁড়াচ্ছেন ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন তিনি। ২০২৭-২৮ মৌসুম পর্যন্ত মেলবোর্ন স্টার্সের সঙ্গে চুক্তি নবায়ন করায় বিগ ব্যাশ লিগে (বিবিএল) দেখা যাবে তাকে।

এর আগে গত বছরের জুনে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন ম্যাক্সওয়েল। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলা চালিয়ে যাওয়ার সুযোগ রেখেছিলেন। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেও অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন তিনি। যদিও গ্রুপ পর্ব পেরোতে পারেনি দলটি। গত ফেব্রুয়ারিতে ওমানের বিপক্ষে ম্যাচটিই হয়ে থাকল দেশের হয়ে তার শেষ আন্তর্জাতিক ম্যাচ। ওই ম্যাচে বল হাতে দুটি উইকেট নিলেও ব্যাটিংয়ের সুযোগ পাননি তিনি।

‘দ্য ফাইনাল ওয়ার্ড’ পডকাস্টে ম্যাক্সওয়েল জানান, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ও পরে অস্ট্রেলিয়া দলের সঙ্গে তার অবসর নিয়ে একাধিকবার আলোচনা হয়েছে। তবে দলীয় ব্যবস্থাপনার পক্ষ থেকে কোনো চাপ ছিল না। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাকে স্বাধীনতা দেওয়া হয়েছিল। সামনে কয়েকটি সিরিজ থাকলেও দল ভবিষ্যতের দিকে নজর দিচ্ছিল। বাংলাদেশের বিপক্ষে সিরিজেও তরুণ ক্রিকেটাররা সুযোগ পেয়ে ভালো করেছেন বলে উল্লেখ করেন তিনি।

Original report: Bogura Live

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending